Published : 14 Oct 2024, 06:26 PM
ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর অ্যাম্বাসেডর হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, গত বুধবার ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মীম। সেখানে ওয়ালটনের পক্ষে সই করেন কোম্পানির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার।
ডিজিটাল ক্যাম্পেইনটি সারাদেশে শুরু হয়েছে গত বৃহস্পতিবার, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সিজন-২১ চলাকালে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই- প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও নির্দিষ্ট মডেলের ফ্যান কিনে ২০ লাখ টাকা জেতার সুযোগ পাবেন ক্রেতা। এছাড়া থাকছে ‘কোটি কোটি টাকার’ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।
ওয়ালটনের এএমডি নজরুল ইসলাম সরকার বলেন, “দেশব্যাপী ইতোমধ্যে ডিজিটাল ক্যাম্পেইনের ২০টি সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে মিলেছে ব্যাপক সাড়া। ডিজিটাল ক্যাম্পেইনের সঙ্গে তার (মীম) সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
অনুষ্ঠানে বিদ্যা সিনহা মীম বলেন, “ইতোমধ্যে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন কার্যক্রম দেশব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে বহু মানুষ আর্থিকভাবে লাভবান হয়েছেন। সচ্ছল হয়েছে অনেক অসহায় পরিবারের সংসার। ওয়ালটনের মত একটি গ্লোবাল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।”
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন ।