১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিকোটিন পাউচের দাম বাড়ল

অর্থমন্ত্রী নিকোটিন পাউচের প্রতি ১০ গ্রাম পণ্যের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে দিয়ে এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক প্রস্তাব করেছেন।

নিকোটিন পাউচের দাম বাড়ল
নিকোটিন পাউচ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 03:56 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

তামাকমুক্ত ও ধোঁয়াবিহীন হওয়ায় ওরাল নিকোটিন পাউচ বা নিকোটিনযুক্ত থলে সাম্প্রতিক সময়ে তামাকসেবীদের মধ্যে জনপ্রিয়তা পেলেও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এর দাম বেঁধে দেওয়ার পাশাপাশি অতিরিক্ত কর বসানো হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় এ পণ্যের ওপর সম্পূরক শুল্ক বসানোর ঘোষণা দেন।

অর্থমন্ত্রী নিকোটিন পাউচের প্রতি ১০ গ্রাম পণ্যের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে দিয়ে এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক প্রস্তাব করেছেন।

একই ধরনের বিধানের আওতায় পড়েছে উত্তপ্ত তামাক পণ্য বা এইচটিপি। এক্ষেত্রে প্রতি ১০ শলাকায় ২১০ টাকা দাম নির্ধারণ করে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হয়েছে। ফলে এ পণ্যের দাম ও শুল্কহার এখন উচ্চ মূল্যস্তরের বা প্রিমিয়াম সিগারেটের মত হল। 

এছাড়া অবৈধ তামাক পণ্যের বাণিজ্য ঠেকাতে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্যে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।