১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায়ও ফুল ফোটে

আ,শ,ম এরশাদ

Published : 15 May 2012, 02:43 PM

Updated : 24 Jun 2022, 12:13 AM

আজকে কারওয়ান বাজার থেকে মিরপুর আসতে আসতে গাড়িতে বসেই কিছু ছবি তুললাম। যা আপনাদেরকে শেয়ার করলাম। সংসদ ভবন এলাকাটা এখন অনেক বেশী সুন্দর লাগে। যদিও সংসদের ভেতরে কি হয়, সাংসদদের মুখের ভাষা কি রকম সেটা ভাবলে আপনি সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন না। মাননীয়া পাপিয়া, বানু, রানুরা কি বলেছেন কিছু দিন আগে সে কথা ভুলে গিয়ে প্রকৃতির দিকেই মনযোগ দিবেন। আশে পাশে সোনালু ফুল আর কৃষ্ণচুড়ার বিথী দেখে। মাঝে মাঝে নীল জারুল এবং অন্য কিছু প্রজাতির ফুল ও চোখে পড়বে। আমাদের দেশে গ্রীষ্মকালীন ফুলের আধিক্য বেশী। আমার মনে হয় নগরের নান্দনিকতার জন্য সারা বছর ধরে যেন ফুল ফোটে সে জন্য নগর নন্দনবিদদের নজর দেয়া উচিত।