২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তারেক মাসুদ স্মরণে-ময়মনসিংহে তার নির্মিত ছবির প্রদর্শনী

মোত্তালিব দরবারী

Published : 07 Jan 2012, 11:58 PM

Updated : 24 Jun 2022, 12:24 AM

আজ শনিবার ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে প্রদর্শিত হলো প্রয়াত পরিচালক তারেক মাসুদের ছবি রানওয়ে ও নরসুন্দর। ময়মনসিংহ উদীচীর চলচিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত প্রদর্শনীতে দর্শক উপস্থিতি আবারও প্রমাণ করল এ দেশে সুস্থ ধারার চলচিত্রের এখনও প্রচুর দর্শক আছে। প্রদর্শনীতে ৩টি শো দেখানো হয়। প্রথম দু'টি শোতে ৩ শ এর মত করে দর্শক হলেও বিকাল ৪টায় অনুষ্ঠিত ৩য় শো এর সময় দর্শকদের হলে জায়গা দেওয়া সম্ভব হয়নি। শেষ শোতে দর্শক হয়েছিল ৬০০ এরমত। ছবি শুরু হওয়ার পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেছেন ২০০৩ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহের অলকা সিনেমা হলে বোমা হামলায় পা হারানো রাজিব

Image
ছবি শুরু হওয়ার পূর্বে কথা বলছেন ২০০৩ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহের অলকা সিনেমা হলে বোমা হামলায় পা হারানো রাজিব
Image
রানওয়ে ছবির পোষ্টার
Image
ছবি চলাকালীন হলের বাইরে ময়মনসিংহ উদীচীর কর্মীদের সাথে কথা বলছেন প্রয়াত তারেক মাসুদের ভাই নাহিদ মাসুদ