০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ক্লাব এডমন্টন অব কানাডার নতুন কমিটি

দেলোয়ার জাহিদ

Published : 28 Aug 2018, 03:23 PM

Updated : 23 Jun 2022, 11:10 PM

বাংলাদেশ ক্লাব এডমন্টন অব কানাডার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ম. লস্কর এবং সাধারণ সম্পাদক হয়েছেন হায়দার জান চৌধুরী। এই কমিটি ২০১৮-২০ সময়কালের জন্য দায়িত্ব পালন করবে।

এডমন্টন সিটিতে এক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে নয় সদস্যের এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট কমান্ডের নির্বাহী এবং বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদ।

নতুন গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে বিকাশ তালুকদার, কোষাধ্যক্ষ পদে মোজাফ্ফর হোসেন, সাংস্কৃতিক সচিব পদে ফারজানা ইসলাম শোহা, প্রচার ও যোগাযোগ সচিব পদে এডওয়ার্ড মন্ডল, ক্রীড়া সচিব পদে সাইফুর হাসান, যুব সচিব পদে খালিদ ইকবাল এবং নির্বাহী সদস্য এডভোকেট আরিফ আহমেদ খান।

কমিটি গঠন শেষে সভার সভাপতি দেলোয়ার জাহিদ নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এডমন্টনে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে দেশীয় খাবার দিয়ে একটি ভোজের আয়োজন করা হয়।

এডমন্টনে বসবাসরত বাংলাদেশি-কানাডিয়ান অভিবাসী, যুবক, বয়োজ্যেষ্ঠ এবং শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক এবং সাংস্কৃতিক বলয় গঠনের লক্ষ্যে 'বাংলাদেশ  ক্লাব এডমন্টন অব কানাডা' সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। গত ২০ অগাস্ট সংগঠনটি স্থানীয় কর্তৃপক্ষের থেকে সরকারি নিবন্ধন লাভ করে।