০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্বর্গীয় উৎপল চক্রবর্তী স্মরণে

নিতাই বাবু

Published : 17 Mar 2018, 06:38 PM

Updated : 23 Jun 2022, 11:12 PM


গত ১৬ ফেব্রুয়ারি ২০১৭ নাগরিক সাংবাদিকতাভিত্তিক ব্লগের পথিকৃৎ 'ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' এর ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে নাগরিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নগরপ্রধান জনাব সাঈদ খোকন সাহেব। উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য সচিব সহ ব্লগের আরও অনেকে। বর্তমানে এই সুন্দর পৃথিবীতে আমরা সবাই আছি। শুধু নেই ব্লগের তুখোড় লেখক স্বর্গীয় উৎপল চক্রবর্তী। তিনি এখন পরলোকগত স্বর্গীয়। তাকে আজ ভীষণ মনে পড়ছে। কেন যে এতো মনে পড়ছে জানি না। হয়তো আমারও এই সুন্দর পৃথিবী ছেড়ে যাবার সময় হয়ে আসছে।

যাই হোক, মহান সৃষ্টিকর্তার কাছে তার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করছি। সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই, আমার  হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা। ছবিতে দেখা যায়, স্বর্গীয় উৎপল চক্রবর্তী সহ ব্লগের অনেকেই ষষ্ঠ বর্ষপূর্তির কেক কাটায় মগ্ন। স্বর্গীয় উৎপল চক্রবর্তী সবার আগে।
ছবি সংগ্রহ: সম্মানিত ব্লগার-লেখক কাজী শহীদ শওকত থেকে।