২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম পুনর্মিলনী হবে ৫ জানুয়ারি

নাহিদ রহমান

Published : 22 Nov 2017, 08:39 AM

Updated : 23 Jun 2022, 11:13 PM

চট্রগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'চট্টগ্রাম কলেজ' এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যেগে 'পলিটিক্যাল সায়েন্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন' চট্টগ্রাম কলেজ এর আয়োজনে প্রথম পুনর্মিলনী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিভিন্ন ব্যাচের প্রাক্তনরা উপস্থিত হন।

সভায় আগামী ৫ জানুয়ারি, ২০১৮ (শুক্রবার) বোট ক্লাব প্রাঙ্গণে (সিবিসি কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টার) দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের দিন র্নিধারিত হয়। উক্ত সভায় বক্তারা সকল প্রাক্তনদের পরিবারসহ পুনর্মিলনী উৎসব সফল করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য যে, ৩০ নভেম্বর, ২০১৭ পর্যন্ত উৎসবের রেজিস্ট্রেশন চলবে ও সুভ্যেনিয়রের জন্য লেখা জমা দেয়া যাবে।

বিস্তারিত জানতে ০১৮১৮-৭৭৮৩১০, ০১৮১৫-৮৫১৩২৫, ০১৮১৮-০০৭৬৬৪, ০১৮১২-০৮৭৫২৪ নম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।