০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নান্দাইলে বিরোধের জেরে বাছুরকে কুপিয়ে আহত

মনোনেশ দাস মনোনেশ দাস

Published : 03 Mar 2017, 01:27 AM

Updated : 23 Jun 2022, 11:19 PM


ময়মনসিংহে নান্দাইলে ধুরুয়া গ্রামে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে নিরীহ প্রাণী এক বাছুরকে দা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঘটনার দুই প্রতিপক্ষের নিজেদের মধ্যে বিরোধ লাগে ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র করে। আর এ ঘটনায় এক পক্ষ গ্রামের মাতাব্বরদের কাছে বিচার প্রার্থী হয়। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে একটি বাছুরকে দা দিয়ে কুপিয়ে আহত করে। এলাকাবাসী বাছুরটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক বাছুরটির কোপানো স্থানে সেলাই দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন।

শিশু বয়সের এই গরুটিও যে প্রতিহিংসর শিকার হবে সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না সচেতন মহল। স্থানীয়রা বলছেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। হামলকারীরা মানুষরূপী পশু।