২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দুধের স্বাদ ঘোলে মেটান!

সুকান্ত কুমার সাহা

Published : 21 Sep 2016, 01:19 AM

Updated : 23 Jun 2022, 11:23 PM

অনেকদিন পর ব্লগে একটা রমরমা ভাব চলে এসেছে।
সমানে রিডিং আসছে-
অনেকটা ইলিশ মাছের মত ঝাঁকে ঝাঁকে আসছে!
হাজারে বিজারে আসছে; লাখে লাখে আসছে।

এতে অনেকেই খুশি!
অথচ মুখে গোমড়ার ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে!
ভাবছে আমরা বোধ হয় দেখছি না!
কাক চালাক আর কি?

আরে ভাই, আপনারা যারা পোষ্টে রিডিং না পেয়ে আমার মত মন খারাপ করে বসে আছেন?
আসেন ভাই, চালু পোষ্টে ভাল ভাল, সুন্দর সুন্দর, কেজি ওজনের কমেন্ট করেন।
দেখবেন- ঐ পোষ্টের সাথে আপনার কমেন্টও লাখে লাখে রিডিং পাচ্ছে।
বাড়বে লেখার প্রচার, হবে আপনার প্রসার!

আসেন ভাই! মন খারাপ করে না থেকে আগাইয়া আসেন!
জোরদার কমেন্ট করেন
আর দুধের স্বাদ ঘোলে মেটান!

তাইবা পান কুনহানে?

অফটপিকঃ একটা ফারাক্কা বাঁধ ছিল, যেই সেটা খুলে দেওয়া হয়েছে- ওমনি লাখে লাখে রিডিং আসছে যেমন আসছে প্ল্যাঙ্কটন খেতে ইলিশ!

২০/০৯/২০১৬