২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নাটকে নাটকে নবীনদের বরণ করল জাবি থিয়েটার

আসাদ জামান

Published : 22 Aug 2016, 12:39 AM

Updated : 23 Jun 2022, 11:24 PM

'অন্ধকারের বন্ধ্যালোকে আলোর মশাল জ্বালো'  স্লোগানকে ধারণ করে মঞ্চনাটকের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল জাহাঙ্গীরনগর থিয়েটার।  রোববার (২১ আগস্ট) সংগঠনটির পাঠানো এক বিবৃতি এ তথ্য জানা যায়।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কাব্য কৃত্তিকা। আয়োজন সম্পর্কে তিনি বলেন, অন্ধকার ও বন্ধ্যা এই সময়ে যখন জঙ্গিবাদ, খুন, গুম, ধর্ষণে ছেঁয়ে গেছে এই দেশ তখন জাহাঙ্গীরনগর থিয়েটার স্বপ্ন দেখে নবীনরাই হবে সে সময়ের কান্ডারী। মশালের আলোই দূর করবে অন্ধকার, নব সৃজনে দূর করবে সময়ের বন্ধ্যাত্বকে। তাই প্রতি বছরের ন্যায় এবারো জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করেছে তিনদিনব্যাপী নবীনবরণ ও নাট্যোৎসব ।

অনুষ্ঠানের ১ম দিন আজ (রোববার) থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রজোযিত সংগঠনটির সাধারণ সম্পাদক আসিফুল ইসলামের নির্দেশিত নাটক প্রাগৈতিহাসিক,  আগামীকাল ( সোমবার) হাসনাত আব্দুল হাই রচিত ও সাজ্জাদ রাজিবের নির্দেশিত ধ্রুপদী অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন স্কুল প্রযোজিত নাটক 'নভেরা' এবং  ২৩ আগস্ট (মঙ্গলবার) থাকছে সজল ভট্টাচার্য রচিত ও সাজেদ ফাতেমীর নির্দেশিত জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক বাজাও পাঞ্চজন্য।

প্রতিদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকগুলো মঞ্চায়ন হবে বলে জানা যায়।