০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মুক্তিপনের দাবিতে অপহরণের দেড়মাস পর নছিমন চালকের লাশ উদ্ধার

কুমারখালি

Published : 22 May 2011, 10:26 AM

Updated : 24 Jun 2022, 12:43 AM

অপহরণের দেড়মাস পর ১৯ মে, ২০১১ সকালে অপহৃত নছিমন চালক সোহেলের (২২) লাশ উদ্ধার করেছে কুমারখালি ও ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশ। মামলার আসামি স্বীকারোক্তি মোতাবেক কুষ্টিয়ার কুমারখালির যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামের গড়াই নদীর চর থেকে লাশ উদ্ধার হয়। প্রকাশ, প্রায় দেড় মাস আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সোন্দাহ গ্রামের ইসরাইলের ছেলে সোহেলকে নছিমনসহ একদল সন্ত্রাসী অপহরণ করে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের হয়। যার নম্বর-৯, তারিখ ১১-০৪-২০১১। শৈলকুপা থানা ওসি মোঃ সগির মিয়া জানান, বুধবার আমার নেতৃত্বে শৈলকুপা থানা পুলিশ কুমারখালির যদুবয়রা ক্যাম্প পুলিশের সহযোগিতা নিয়ে রাতভর ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত