১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রাজনীতিতে আওয়ামী লীগের নতুন দিনের সূচনা

মামুনুর রশিদ

Published : 13 Oct 2014, 03:34 PM

Updated : 23 Jun 2022, 11:43 PM

বাংলাদেশের রাজনীতিতে নতুনত্ব নিয়ে এসেছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগ। এদেশের রাজনীতিকে যারা ঘৃনার চোখের দেখেন তাদের জন্য একটু হলেও আনন্দের বিষয় এদেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে। দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্মীয়মূল্যবোধে আঘাত হানলে কেউ রক্ষা পাচ্ছেনা। বাংলাদেশের ইতিহাসে এবারেই প্রথম দেখা যাচ্ছে সরকারীদলীয় সংসদ সদস্যকেও দল ক্ষমতায় থাকা স্বত্বেও দুর্নীতির দায়ে কারাগারে যেতে হয়। ধর্ম সর্ম্পকে বিরূপ মন্তব্য করে দল এবং মন্ত্রিত্ব থেকে অপসারণ বাংলাদেশের ইতিহাসে প্রথম । এছাড়া আগেরবার গোলাম মওলা রনিকে জেলহাজতে পাঠানো প্রমান করে দেশে আইনের শাসন দিনদিন সুপ্রতিষ্ঠিত হচ্ছে। তরুণ প্রজন্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দূরদর্শী সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত। এভাবেই অপরাধীদের শাস্তি দিন, তরুণ প্রজন্ম থাকবে আপনাদের সাথেই।

মামুনুর রশিদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।