তৃতীয়বার কোভিডে আক্রান্ত মেয়র আতিক
বাসাতেই আইসোলশেন থেকে চিকিৎসা নিচ্ছেন মেয়র।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম তৃতীয়বারের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নমুনা পরীক্ষায় সোমবার মেয়র আতিকের শরীরে সংক্রমণ ধরা পড়ে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরীরে জ্বর অনুভব করায় পরীক্ষা করিয়েছিলেন মেয়র। পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে তিনবার তিনি কোভিডে আক্রন্ত হলেন। “
হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া এবারে মেয়র আতিকের আর কোনো জটিলতা নেই, তাই বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন
এর আগে মহামারী শুরুর প্রথম বছর ২০২০ সালের অক্টোবর মাসে প্রথমবার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যসহ কোভিডে আক্রান্ত হয়েছিলেন উত্তরের মেয়র। এ বছর ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয়বার আক্রান্ত হন।
