Published : 17 Oct 2022, 06:23 PM
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় তিনি বলেছেন, অভিনয়ের কারণেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।
ক্যান্সারে আক্রান্ত মাসুম আজিজ গত কয়েক দিন ধরে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার বিকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুরানো খবর:
অভিনেতা মাসুম আজিজ আর নেইএকাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মাসুম আজিজ মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি চার দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।