১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ পুলিশ কর্মকর্তা রদবদল

এর মধ্যে সিআইডি, ডিএমপি, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) ও টুরিস্ট পুলিশের কর্মকর্তারা রয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 06:34 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে রদবদল হয়েছে।

এর মধ্যে সিআইডি, ডিএমপি, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), টুরিস্ট পুলিশের কর্মকর্তারা রয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

কর্মস্থল বদল কর্মকর্তাদের মধ্যে ডিআইজি রয়েছেন দুজন। তারা হলেন- ঢাকা সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমান ও মো. সাজ্জাদুর রহমান।

ফজলুর রহমানকে একই পদে পুলিশের টেলিকম ইউনিটে (রাজারবাগ) দায়িত্ব দেওয়া হয়ছে। সাজ্জাদুর রহমানকে এপিবিএনে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারের (অতিরিক্ত ডিআইজি) দায়িত্ব পেয়েছেন।