১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সেন্ট যোসেফ স্কুলে হয়ে গেল ‘জাতীয় সাহিত্য উৎসব’

উৎসবে ইংলিশ অলিম্পিয়াড, সাহিত্যভিত্তিক কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, কবিতা আবৃত্তি ও পোস্টার তৈরিসহ নানা আয়োজন ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 10:06 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

চার দিনের ‘জাতীয় সাহিত্য উৎসব’ করল ঢাকার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের লিটারেসি ক্লাব।

বুধবার স্কুল প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসবে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বলে ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিযোগিতার মধ্যে ছিল ইংলিশ অলিম্পিয়াড, সাহিত্যভিত্তিক কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, কবিতা আবৃত্তি, পোস্টার তৈরি, নাট্য পরিবেশনা এবং দার্শনিক বুদ্ধি চর্চা।

প্রতিটি বিভাগেই শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার উজ্জ্বল পরিচয় দেয়, যা উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি শিক্ষার্থীদের সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ বলেন, "এটি প্রতিযোগিতামূলক আয়োজনই শুধু নয়, তরুণ প্রজন্মের সাহিত্যপ্রেম, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের এক অনন্য উদযাপন। ভবিষ্যতেও এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উৎসবের সমাপনীতে গান শোনায় ব্যান্ড দল 'ওয়ারফেইজ' ও 'লেভেল ফাইভ'।