Published : 09 Aug 2026, 07:07 PM
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকাল পৌনে ৬টায় সরকারপ্রধান সড়কপথে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী মাদ্রাসা) পৌঁছান বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু্।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক খলীল আহমেদ কাসেমী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীকে মাদ্রাসার দ্বিতীয় তলা নিয়ে যান সেখানকার মহাপরিচালক। সেখানে জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকারপ্রধান।
হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফি ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান। প্রায় সাড়ে তিন দশক ধরে তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
তার কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতের বর্তমান আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।