১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৮তম বিশেষ বিসিএস: ভাইভা শুরু ৬ অগাস্ট

৬ থেকে ১০ অগাস্ট পিএসসি কার্যালয়ে ৭০২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 09:02 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

তিন হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৬ অগাস্ট। 

রোববার সহকারী ডেন্টাল সার্জন ক্যাডার পদের ৫১১ জন এবং সহকারী সার্জন ক্যাডার পদের ১৯১ জনসহ সর্বমোট ৭০২ জন প্রার্থীর ভাইভার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। 

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ থেকে ১০ অগাস্ট পিএসসি কার্যালয়ে এ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে। 

গত ২০ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ লিখিত পরীক্ষা হয়। তাতে উত্তীর্ণ হন ৫ হাজার ২০৬ জন প্রার্থী।

তাদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন ভাইভার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন। 

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ মে। এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 

এরমধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।