১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান আবদুল হাকিম

তাকে তিন বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 03:10 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান করেছে অন্তবর্তী সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হয়। 

সেখানে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের কাজ ত্যাগ করার শর্তে আবদুল হাকিমকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগ দেওয়ার তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

ক্ষমতার পালাবদলের পর থেকে বিভিন্ন পর্যায়ে বড় ধরনের রদবদল আনছে অন্তর্বর্তীকালীন সরকার।

এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ গত ৯ সেপ্টেম্বর বাতিল করা হয়। তার আড়াই মাস পর দায়িত্ব দেওয়া হলো আবদুল হাকিমকে।