১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে গফরগাঁওয়ের মেয়র

মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 09:39 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ঢাকার গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সার আহাম্মদসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান মঙ্গলবার এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আরেকজন হলেন- ‘আওয়ামী লীগ কর্মী’ খায়রুল খান জুয়েল।

আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিদের পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। পরে শুনানি জামিনের আবেদন না মঞ্জুর করে বিচারক আদেশ দেন।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ এপ্রিল সকালে গুলশান-১ এর গোল চত্বরে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের ব্যানারে ৩০/৩৫ জন বিক্ষোভ-মিছিল করে। আসামিরা দেশের ‘সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে’ বিশৃঙ্খলা সৃষ্টিতে বিভিন্ন স্লোগান দেয়।

এ ঘটনায় পরে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।