Published : 09 Apr 2026, 08:33 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৬৪৪ কার্টন সিগারেট ও আমদানি নিষিদ্ধ ভেইপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুবাই ও শারজাহ থেকে আসা দুটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে সেগুলো জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ১ লাখ ২৮ হাজার ৮০০ শলাকা অবৈধ সিগারেট ও ৫ হাজার ৫৫০ পিস ‘ভল্টবার সুইচ ভেইপ’ জব্দ করা হয়, যার মূল্য ৯১ লাখ ৮৭ হাজার টাকা।
দুবাই হতে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ও শারজাহ থেকে চট্টগ্রামে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের যাত্রীর ব্যাগপত্র তল্লাশি করে সিগারেট-ভেইপ পাওয়া যায়।
এ নিয়ে এক সপ্তাহে প্রায় পৌনে ২ কোটি টাকার সিগারেট জব্দ করার কথা বলছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।