১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথম নারী এসপি পেল ঢাকা জেলা

অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের মোট ১২ পদে রদবদল আনা হয়েছে।

প্রথম নারী এসপি পেল ঢাকা জেলা
শামীমা পারভীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) পদে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

এসপি পদমর্যাদায় পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে এ দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

একই প্রজ্ঞাপনে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ে বদলি করা হয়েছে। 

দুইটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা জেলা পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপারসহ পদে মোট ১২ পদে রদবদল আনা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ঢাকা জেলা ও পিবিআইয়ের পুলিশ সুপারের পদে রদবদল আনা ছাড়াও বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্রগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। বাগেরহাটের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে।

আরেকটি প্রজ্ঞাপনে আটজনের মধ্যে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট (পুলিশ সুপার পদ মর্যাদার) মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট,  অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১২ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মো. ইকবালকে ৫ এপিবিএন এর অধিনায়ক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ১২ এপিবিএন এর অধিনায়ক, ১৩ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শিহাব কায়সার খানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার র‍্যাবের পরিচালক খালিদুল হক হওলাদারকে ডিএমপির যুগ্ন কমিশনার, একই পদমর্যাদার র‌্যাবের অপর পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্নকমিশনার, ডিএমপির উপকমিশনার (সুপারনিউমরি হিসেবে  অতিরিক্ত ডিআইজি পদন্নোতি প্রাপ্ত) রবিউল হোসেন ভূইয়াকে নৌপুলিশে এবং এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে বিশেষ শাখা-এসবিতে বদলি করা হয়েছে।