তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানোর কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।
পুলিশের তিন ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তিন ডিআইজি ছাড়াও ১২জন অতিরিক্ত ডিআইজি এবং দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। অতিরিক্ত ডিআইজির মধ্যে তিন নারী কর্মকর্তা রয়েছেন।
সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানোর কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ওই ধারায় বলা আছে, “কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।”
