১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন মহাপরিচালক পেল ৪ অধিদপ্তর

একজন অতিরিক্ত সচিবকে গ্রেড ১ কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 08:59 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরসহ চার অধিদপ্তরে নতুন মহাপরিচালককে (ডিজি) দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনটি ভিন্ন প্রজ্ঞাপনে সোমবার রাতে তাদের নতুন এ দায়িত্ব দেওয়া হয়।

পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সিদ্দিকুর রহমানকে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একই আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি হিসেবে বসানো হয়েছে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হাসানকে। এর আগে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক এ কে এম অলি উল্যাকে।

পল্লী উন্নয়ন একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির এমডিএস এ বি এম মাহবুব আলম।

আর ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন।