১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভা কক্ষে শনিবার সকালে এক অনুষ্ঠানে লিটন মিয়াকে সভাপতি ও আলমগীর হোসেন ফিরোজকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 08:48 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

‘বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের’ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, শনিবার সকালে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লিটন মিয়াকে সভাপতি ও আলমগীর হোসেন ফিরোজকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি পদ পেয়েছেন আহামাদুল কবির খাঁন, জি এম আব্দুল্লাহ, এমদাদ উল্যাহ। যুগ্ম-সম্পাদক হয়েছেন মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ হয়েছেন মশিউর রহমান। 

বরিশাল বিভাগীয় প্রতিনিধি হয়েছেন আবুল হোসেন পলাশ, রংপুর বিভাগীয় প্রতিনিধি হয়েছেন আবু ইয়াছিন মাসুদ রানা। নির্বাহী সদস্য হয়েছেন নুরুন্নাহার বেগম ও খোরশেদ আলম। 

এছাড়া ১৩ জন জেলায় সংগঠনের প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়েছে অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম। শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন খেলাধুলায় শিক্ষার্থীদের উজ্জীবিত করে সুস্থ জাতি গঠন ও ক্রীড়া প্রতিভা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।