১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি অফিসের সময়সূচি নিয়ে ভুয়া আদেশ ছড়িয়েছে: জনপ্রশাসন মন্ত্রণালয়

এটি দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 01:32 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

সপ্তাহে কেবল তিনদিন সরকারি অফিস চালু থাকবে বলে সোশাল মিডিয়ায় কথিত যে আদেশ ছড়িয়েছে, তা ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি আদেশের আদলে বানোয়াট প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে তিনদিন অফিস চালু থাকবে এবং বাকি দুদিন ঘরে বসে দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে। যে তিন দিন অফিস চালু থাকবে, তার সময়সূচি হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা।

এটি দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ছড়িয়ে পড়া ভুয়া আদেশ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ছড়িয়ে পড়া ভুয়া আদেশ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ০৩ (দিন) দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গতকাল একটি ভুয়া পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো পত্র জানি করা হয়নি।”