২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

উপদেষ্টা ফরিদার ‘প্রবর্তনার’ সামনে ককটেল হামলা

একটি ককটেল ‘শষ্য প্রবর্তনার’ ভেতরে এবং আরেকটি বাইরে বিস্ফোরিত হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 01:28 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

রাজধানীর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, সোমবার সকাল ৭টা ১০ মিনিটে দিকে শষ্য প্রবর্তনা লক্ষ্য করে দুইটি ককটেল ছোড়া হয়। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর একটি ‘প্রবর্তনার’ ভেতরে এবং আরেকটি বাইরে বিস্ফোরিত হয়। একটি মোটরসাইকেলে আসা দুইজন আরোহী ককটেল ছুঁড়ে মারে এমন তথ্য পাওয়া গেছে।”

পুলিশ ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে তদন্তে নেমেছে বলে জানিয়েছেন ওসি কাজী রফিক আহমেদ।

এদিকে রাজধানীতে ভোরে পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর পর সকালে আধাঘণ্টার ব্যবধানে রাজধানীর শাহজাদপুর এবং মেরুল বাড্ডায় ভিক্টর পরিবহন এবং আকাশ পরিবহনের দুইটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।