০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 11:33 AM

Updated : 17 Sep 2026, 02:54 AM

ঢাকার কারওয়ান বাজারের রেললাইনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের নাম-পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা করছে বলেও জানান তিনি।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী কাদের বলেন, বাজারের পেছনের রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন।

“পরে আমি আরেক পথচারীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাই। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”