২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাতিসংঘ ভবন পরিদর্শন গুতেরেসের

শনিবার বিকালে সংবাদ সম্মেলনে আসবেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2025, 12:19 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

ঢাকায় নতুন ‘জাতিসংঘ ভবন’ পরিদর্শন করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

শনিবার সকালে গুলশান-২ এ তিনি এই পরিদর্শনে যান বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এতে বলা হয়, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। 

শনিবার দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা। এদিন বিকালে সংবাদ সম্মেলনে আসবেন গুতেরেস।