Published : 22 Apr 2026, 07:08 PM
পুলিশের একজন অতিরিক্ত আইজিসহ ২৪ কর্মকর্তাকে রদবদলে পৃথক তিনটি আদেশ জারি করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এসব আদেশ জারি করেছে।
এর মধ্যে একটি আদেশে একজন অতিরিক্ত আইজি, চারজন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি ও তিন পুলিশ সুপারসহ ১১ জনকে রদবদলের কথা বলা হয়েছে। আরেকটি আদেশে তিনজন ডিআইজি ও ছয়জন পুলিশ সুপার মিলিয়ে নয়জন রয়েছেন। অপর একটি আদেশে চার পুলিশ সুপারকেও রদবদলের কথা বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার ছয়জন পুলিশ সুপারের পদে রদবদল আনে সরকার। দুই দিনে পুলিশের ৩০ পদে রদবদল করা হল।
রদবদলের তালিকায় পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম, রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীও রয়েছেন।