১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন হাই কোর্টের ২৫ বিচারক

তাদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 02:47 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি শপথ নিয়েছেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

শপথ নেওয়া বিচারকরা হলেন- বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), বিচারপতি মো. সাইফুল ইসলাম, বিচারপতি মো. নুরুল ইসলাম, বিচারপতি শেখ আবু তাহের, বিচারপতি আজিজ আহমদ ভূঞা, বিচারপতি রাজিউদ্দিন আহমেদ, বিচারপতি ফয়সাল হাসান আরিফ, বিচারপতি এস এম সাইফুল ইসলাম, বিচারপতি মো. আসিফ হাসান, বিচারপতি মো. জিয়াউল হক, বিচারপতি দিহিদার মাসুম কবীর।

এছাড়া বিচারপতি জেসমিন আরা বেগম, বিচারপতি মুরাদ–এ–মাওলা সোহেল, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. রাফিজুল ইসলাম, বিচারপতি মো. মনজুর আলম, বিচারপতি মো. লুৎফর রহমান, বিচারপতি রেজাউল করিম, বিচারপতি ফাতেমা আনোয়ার, বিচারপতি মাহমুদ হাসান, বিচারপতি আবদুর রহমান, বিচারপতি সৈয়দ হাসান যুবাইর, বিচারপতি এ এফ এম সাইফুল করিম, বিচারপতি উর্মি রহমান এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদও শপথ নিয়েছেন। 

গত সোমবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে এই ২৫ জনকে নিয়োগ দেয় সরকার। 

তাদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুপ্রিম কোর্টে দ্বিতীয় দফায় এই বড় নিয়োগ হল। এর আগে গত বছর ৯ অক্টোবর ২৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।