Published : 04 Apr 2026, 10:25 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিগারেট জব্দের কথা তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭৯৮ কার্টনে ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা, যার মূল্য ৩১ লাখ ৯২ হাজার টাকা।
শনিবার দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগপত্র তল্লাশি করে ৩৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়। একইদিনে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকে জব্দ করা হয় ৪৫৮ কার্টন সিগারেট।
এমকে/ এফএইচ