আদালতে অসুস্থ আপিল বিভাগের বিচারক
এ ঘটনার পর প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাস কামরায় চলে যান।
আপিল বিভাগে বিচার চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
বুধবার অসুস্থ হওয়ার পরপরই বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়।
আপিল বিভাগের বেঞ্চ অফিসার মোহাম্মদ খায়রুল আলম লিটন বলেন, সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে জাহাঙ্গীর হোসেনসহ চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়।
“সকাল পৌনে ১০টার দিকে তিন অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাস কামরায় চলে যান। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেওয়া হয়।”
এর কিছু সময় পর প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে ফের বিচারকাজ শুরু হয়।
