১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি

ক্ষমতা বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণে তাগিদ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 07:09 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

স্থানীয় সরকার শক্তিশালী হলে ‘গণতন্ত্র সুদৃঢ় হবে’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকালে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক সৌজন্য সাক্ষাতে এলে তিনিেএ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।”

স্থানীয় সরকার গণতন্ত্রের সবচেয়ে ‘বড় শক্তি’ মন্তব্য করে রাষ্ট্রপ্রধান জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে বলেন, “ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করতে হবে।”

ক্ষমতা বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ, জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি।