১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তথ্যমন্ত্রীর নামে ফেইসবুকে ভুয়া অ্যাকাউন্ট-পেইজ, সতর্ক করল মন্ত্রণালয়

জহির উদ্দিন স্বপনের নামে একটি মাত্র ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্ট (ব্লু ব্যাজ) রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 08:37 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ফেইসবুকে তথ্যমন্ত্রী জহির ‍উদ্দিন স্বপনের নামে খোলা ‘ভুয়া অ্যাকাউন্ট ও পেইজ’ সম্পর্কে সবাইকে সর্তক করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটি মাত্র ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্ট (ব্লু ব্যাজ) রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেইসবুক অ্যাকাউন্ট বা পেইজের সঙ্গে তার সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

ইদানিং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট ও পেইজ পরিচালনা করা হচ্ছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেইজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কন্টেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন।”

সংশ্লিষ্ট সবাইকে এসব ভুয়া পেইজ থেকে প্রচারিত কন্টেন্ট আমলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে মন্ত্রণালয়।