২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যশোরে রেকর্ড ৮৭.১৬ শতাংশ পাস

এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ডে এবার পাস করেছে ৮৭ দশমিক ১৬ শতাংশ, যা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বোর্ডের সর্বোচ্চ পাসের হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

যশোর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ডে এবার পাস করেছে ৮৭ দশমিক ১৬ শতাংশ, যা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বোর্ডের সর্বোচ্চ পাসের হার। সোমবার দুপুরে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম ফল ঘোষণা করেন। যশোর শিক্ষা বোর্ড থেকে এ বছর ১ লাখ ৩১ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ লাখ ১৪ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। গতবছর পাস করেছিল ৮৪ দশমিক ০৪ শতাংশ। এ হিসেবে পাসের হার বেড়েছে ৩ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮২৫ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৫৪৩ জন অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৮০১ জন। যাদের মধ্যে ৪ হাজার ৫৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ৭৩ হাজার ৭৭৭ জন অংশ নিয়ে পাস করেছে ৬০ হাজার ৭৪৫ জন। এ বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন। অন্যদিকে বাণিজ্য বিভাগ থেকে ৩৮ হাজার ৪৪৩ জন অংশ নিয়ে ৩৫ হাজার ৩০১ জন উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৯৬২ জন। মাধ্যমিকে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে সিলেট বোর্ডে, ৯১ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৮৫.৯৫ শতাংশ, রাজশাহীতে ৮৮.৩৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮.৯৬ শতাংশ, কুমিল্লায় ৮৫.৬৪ শতাংশ, বরিশালে ৮৬.৯৬ শতাংশ ও দিনাজপুরে ৮৭.১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এসএসসিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫৪ ঘ.