১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটার দিবস উদযাপন রোজার পরে

এ দিবসে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

ভোটার দিবস উদযাপন রোজার পরে
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

রোজার মধ্যে পড়া জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন।

ইসি জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেছেন, কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

“রমজানের পরে দিবসটি পালনের নতুন তারিখ দেবে নির্বাচন কমিশন।”

বৃহস্পতিবার ইসির উপসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনে নেওয়া সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে ।

জাতীয় ভোটার দিবসে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি নানা কর্মসূচি নিয়ে থাকে ইসি।