১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক

এ দুই সেনা কর্মকর্তা আগের দুই সেনা কর্মকর্তার স্থলাভিষিক্ত হবেন।

ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
‘দূরবীন’ ব্যান্ডের সদস্যরা। ছবি: ব্যান্ডের ফেইসবুক থেকে নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 09:51 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। দুই হাসপাতালেই দুজন সেনা কর্মকর্তাকে প্রেষণে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। তিনি বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।

অপরদিকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের রদবদল করা হয়।

আদেশে ঢাকা ও সিলেটের হাসপাতালে পরিচালকের দায়িত্ব পালন করা বর্তমান দুই পরিচালককে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনাসদরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাদের রদবদল, নিয়োগ ও প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।