Published : 12 May 2026, 07:46 PM
দেশের মাটিতে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় নাজমুল হোসেন শান্তদের অভিনন্দন জানানোর এ তথ্য দিয়েছে।
মঙ্গলবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশে জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে।
মিরপুর টেস্টের শেষদিন মঙ্গলবার পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার তোপে পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে।