১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিহতের পরিচয় পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি; তার বয়স ৪০ বছরের মতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 09:33 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ঢাকার খিলক্ষেতে কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রেললাইন পারাপারের সময় টেনে কাটা পড়েন ওই ব্যক্তি।

নিহতের পরিচয় পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি। তার বয়স ৪০ বছরের মতো।

তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে থানার কনস্টেবল মো. সাজবীর বলেন, "আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।"

কুর্মিটোলা হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।