১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের নেতৃত্বে মনির-সঞ্জয়

৬৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 01:58 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

শেখ মনির উদ্দিনকে সভাপতি এবং সঞ্জয় কুমার দেকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের ৬৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের দিক নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক শেখ মনির উদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে।

কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছে শিল্পী মো. মফিদুল আলম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পী মিজানুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক শিল্পী কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, সহ সভাপতি শিল্পী মো. রকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পী অপু চৌধুরী, প্রচার সম্পাদক শিল্পী খোরশেদ আলম এবং দপ্তর সম্পাদক হয়েছেন শিল্পী নাহিন মাহমুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনে দেশের প্রথিতযশা চারুশিল্পীদের পাশাপাশি রিকশাচিত্র, নকশীকাঁথা, শীতলপাটি, দারুশিল্প, মৃৎশিল্প ও জামদানিসহ বিভিন্ন কারুশিল্পের প্রতিনিধিত্ব রয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। উপদেষ্টা হিসেবে আরও রয়েছেন শিল্পী দেবাশীষ পাল, শিল্পী সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, শিল্পী মো. আব্দুল আযীয এবং শিল্পী মুকুল কুমার বাড়ৈ।