১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৯ উদযাপনে বিডিনিউজ টোয়েন্টিফোর

ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি ‍উদযাপনের আনন্দ আয়োজন পরিণত হয়েছে অতিথিদের মিলনমেলায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 12:11 PM

Updated : 10 Sep 2026, 12:56 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তির অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান শুরু হয়েছে। 

সরকার ও রাজনৈতিক দলের নীতি-নির্ধারকরা থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিচারপতি-আইনজীবী, ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তা, কবি-সাহিত্যিক-সাংবাদিক, সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ-সংগঠক, সামরিক-বেসামরিক কর্মকর্তা আর নানা ক্ষেত্রে বাঁক বদলের সাক্ষীরা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোরের ফেইসবুক পেইজ https://www.facebook.com/bdnews24  

ও ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/@bdnews24 অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে।