১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি

জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা আলাদা প্রজ্ঞাপনে দায়িত্বে পরিবর্তন আনার কথা বলেছে।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি
মো. হাবিবুর রহমান ও আবুল খায়ের মো. আক্কাস আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের দুই ডিজিকে সরিয়ে সেখানে নতুন মুখ বসিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার জানিয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমান। আর কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি হয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তারা অতিরিক্ত সচিব পদমর্যাদার।

আলাদা প্রজ্ঞাপনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে থাকা মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

অপরদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্ব পালন করা শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।