১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান সুরাতুজ্জামান

এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ কামরুল হাসান।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান সুরাতুজ্জামান
মো. সুরাতুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 01:58 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুরাতুজ্জামান।

অর্থ মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই বছরের চুক্তিতে ওই দায়িত্ব দিয়েছে।

বিসিএস (প্রশাসন) পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা সুরাতুজ্জামান অবসরে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আলাদা প্রজ্ঞাপনে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে শেখ কামরুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ক্যাডারের পঞ্চদশ ব্যাচের এ সাবেক কর্মকর্তা এক বছরের চুক্তিতে এই দায়িত্ব পেয়েছেন। 

চাকরি জীবনে তিনি তিনটি মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কাজের পাশাপাশি তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) ছিলেন।

তিনি শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভবিষ্য তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবেও কাজ করেছেন।