Published : 22 Jun 2026, 12:32 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানে সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার দুপুরে পুত্রজায়ায় দেশটির সরকারপ্রধানের বাসভবনে এ আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।
সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনও ছিল। সেখানকার স্কুল শিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ গান’টি পরিবেশ করেন। দুই প্রধানমন্ত্রীসহ তাদের সহধর্মিণীরা এ অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান ভবন থেকে নেমে এলে প্রবেশপথের দুই পাশে মালয়েশিয়ার শিশু-কিশোররা দুই দেশের পতাকা হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে শুভেচ্ছা জানান।


এরপর মালয়েশিয়ার বাসভবনের সামনে থাকা গাড়ির সামনে এলে তাদের বিদায় জানান আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী।
তারেক রহমান ও জুবাইদা রহমানকে মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালা লামপুরে সাংগ্রি-লা হোটেলে নেওয়া হয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কয়েকটি নির্ধারিত কর্মসূচি রয়েছে।