২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২২৪

অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 11:29 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

সারা দেশে গত এক সপ্তাহে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত ২ থেকে ৯ অক্টোবর এই অভিযান চালানো হয়েছে।

 “যৌথ অভিযানে চোরাকারবারি, অবৈধ অস্ত্রধারী, থানার অস্ত্র লুটকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ ২২৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, নয়টি ককটেল, ১৭ রাউন্ড গোলাবারুদ, দেশি-বিদেশি মাদক, প্রাইভেট কার, মোটরসাইকেল ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।”

আইএসপিআর বলছে, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। সেইসঙ্গে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।