Published : 23 Jul 2025, 11:42 PM
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনার তিন দিনের মাথায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন বিমান বাহিনীর প্রধান। মর্মান্তিক সেই দুর্ঘটনায় ২৯ জনের প্রাণ গেছে, যাদের প্রায় সবাই শিশু।