২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ডিএনসিসির ঈদ জামাত পুরনো বাণিজ্যমেলা মাঠে

“ঈদগাহে প্রবেশের জন্য ৩ টি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 04:12 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

রোজার ঈদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে পুরনো বাণিজ্যমেলা মাঠে।

ঈদের দিন সকাল ৮টায় এ জামাত শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডিএনসিসি বলছে, রোববার ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এক প্রস্তুতি সভায় ঈদ জামাতের সময়সূচি ঠিক করা হয়।

“নগরবাসীর জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য ৩ টি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হবে। মুসল্লিদের সুবিধার্থে ওজুর ব্যবস্থা রাখা হবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতে ট্রাফিক বিভাগ, ডিপিডিসি ও ওয়াসা দায়িত্ব পালন করবে।