২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্রশ্ন ফাঁস: ৫ বিও হিসাব অবরুদ্ধ

“প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা সৈয়দ আবেদ আলী।”

প্রশ্ন ফাঁস: ৫ বিও হিসাব অবরুদ্ধ
মহানগর দায়রা জজ আদালত

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 01:17 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচটি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

সিআইডি পুলিশের পক্ষে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা এসব বিও হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “অনুসন্ধানে জানা যায়, মামলার আসামিরা সংঘবদ্ধ অপরাধী দলের সদস্য। সৈয়দ আবেদ আলী গং প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য এবং মূলহোতা। এই প্রশ্নফাঁসকারী চক্র ২০০৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করেছে এবং প্রশ্নফাঁস করার মাধ্যমে এই চক্র অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছে। 

“অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে আসামিরা স্থাবর-অস্থাবর বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছে মর্মে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের প্রাথমিক তদন্তে জানা যায়।”

আবেদনে বলা হয়েছে, এই পাঁচ বিও হিসাবের শেয়ার মানি লন্ডারিং আইন, ২০১২ এর ধারা ১৪ (১) অনুযায়ী অবরুদ্ধ করা জরুরি।