০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ডিআইজি হলেন পুলিশের ৩১ কর্মকর্তা

এদিন ৬৪ জেলার পুলিশের নেতৃত্বও বদল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 04:50 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

ভোটের আগে পুলিশে রদবদলের মধ্যেই ৩১ জন কর্মকর্তাকে উপমহাপরিদর্শক-ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এদিন আলাদা তিনটি প্রজ্ঞাপনে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার বদলি ছাড়াও রাজশাহী পুলিশ কমিশনার পদে রদবদল ও ১৩ পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

অপর এক আদেশে ‘সুপারনিউমারারি’ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দুই কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তারা হলেন, ঢাকা মহানগর পুলিশের যুগ্ন কমিশনার মোহাম্মদ এনামুল হক ও সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। 

পুলিশের ক্ষেত্রে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য।